1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৬ Time View

রপ্তানি আয় বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মার্চ) গণভবনে রপ্তানি-সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি পণ্য বহুমুখী করা খুবই প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে আগ্রহী। আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে।

তিনি বলেন, পণ্য রপ্তানি কয়েকটার মধ্যে ধরে থাকলে হবে না। বহুমুখীকরণ করতে হবে। কোন দেশে কোন পণ্য প্রয়োজন, সেটা দেখে আমরা পণ্য উৎপাদন করব এবং রপ্তানি করব। অনেক দেশ এখন আমাদের কাছ থেকে পণ্য নিতে চায়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে গার্মেন্টস, ওষুধ, মোটর গাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে।

এ ছাড়া অনেক দেশ আমাদের কাছ থেকে খাদ্যপণ্যও নিতে চাচ্ছে। তাই খাদ্য পণ্য রপ্তানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে এবং এর চাহিদাও বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ