1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

সালমান খানকে ফের হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৪ Time View

গতবছর জুনের পর এবার ফের হুমকি পেলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। শনিবার একটি ইমেল এসেছে অভিনেতার ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, সেই মেলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রার-এর এক সহযোগী।
মেলটিতে উল্লেখ করা হয়েছে তিহাড় জেল থেকে দেয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও। মেইলে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি।
ওই মেলের কথা জানতেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গ নামে অন্য এক মাফিয়ার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ ঘন্টার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার বিকেলে সালমানের ম্যানেজারের কাছে আসা ওই হুমকি মেলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনরে মেল থেকে। সেখানে লেখা হয়েছে, ‘গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে।’
ওই ইমেলে সাফ জানিয়ে দেয়া হয়েছে কথা না শুনলে পরিণাম ভালো হবে না। মেলটি পাওয়ার পরই বান্দ্রা পুলিশে অভিযোগ করেন সালমানের ম্যানেজার। এনিয়ে বান্দ্রা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই খবর পাওয়ার পরই সালমানের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। আগেই সালমান বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
গত বছর জুন মাসে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি হুমকি চিঠি পান সালমানের বাবা সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে এই চিঠি রাখা ছিল। তাতে স্পষ্ট বলা হয়েছে, সিধু মুসেওয়ালার (পাঞ্জাবী র‍্যাপার, যাকে খুন করা হয়েছে) মতো পরিণতি হবে সালমান খান এবং তার বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানার দ্বারস্থ হয় খান পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ