1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৪ Time View

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে, তাদের হাতে-পায়ে ধরছে।

বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কোনো বিদেশি শক্তি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ি সরকারি কলেজ মাঠে ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোনো পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নেব।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না। তবে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারে, যোগ দিতে পারে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সকাল ৯টা থেকে সারাদিন চিকিৎসা সেবা দিবে। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিসিনও দেওয়া হচ্ছে। প্রায় ৫ হাজারেরও বেশি রোগী এই চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

অনুষ্ঠানে ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ