1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

এশিয়া কাপ আরচারির ফাইনালে দিয়া-রুবেল জুটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

এশিয়া কাপ আরচারির ফাইনালে উঠেছে বাংলাদেশ। চায়নিজ তাইপে অনুষ্ঠিত টুর্নামেন্টের রিকার্ভ মিশ্র বিভাগে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি ফাইনালে উঠেছে। স্বর্ণ পদকের জন্য দিয়া-রুবেল জুটি কাজাখস্তানের বিপক্ষে লড়াই করবে।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে রিকার্ভ মিশ্র বিভাগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে মালয়েশিয়াকে হারায়। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে টানা তিন সেটেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।
আরেক সেমিফাইনালে ফিলিপাইনকে হারিয়ে কাজাখস্তান ফাইনালে উঠে। ব্রোঞ্জ লড়াইয়ে অস্ট্রেলিয়া ফিলিপাইনকে হারিয়েছে।
সকালে কম্পাউন্ড মিশ্র বিভাগের খেলাও ছিল। এই ইভেন্টে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি। শ্যামলী রায় ও আশিকুজ্জামানের জুটি বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টারে আজ ১৪৯-১৫২ পয়েন্টে হেরে যায় থাইল্যান্ডের বিপক্ষে।
আজ বিকেলে রিকার্ভ ও কম্পাউন্ড নারী এবং পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে। আগামীকাল রিকার্ভ, কম্পাউন্ড নারী পুরুষ দলগত ইভেন্ট ও পরশু দিন সকল ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ