1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে : জস বাটলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬২ Time View

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত লড়াই করে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে ওই হারের শোধ নিলো টাইগাররা। দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে শেষ ম্যাচে ১৬ রানে হারিয়েছে টাইগাররা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করেছে।
সিরিজ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ম্যাচ শেষে বলেছেন, বাংলাদেশ তাদের উড়িয়ে দিয়েছে, ‘সিরিজ হেরে সত্যিই খুব হতাশ। বাংলাদেশ দলকে অভিনন্দন, তারা আমাদের উচিয়ে দিয়েছে। স্লগে (বল হাতে) আমরা কামব্যাক করেছিলাম, অনেকগুলো ক্যাচ মিস করেছি, যা খুব হতাশার।’
মঙ্গলবার মিরপুরে শেষ ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও ১৫৮ রানে আটকে যায়। যে কৃতিত্ব দলের বোলারদের দিলেন বাটলার। ওই রান মালান ও বাটলার ৯৫ রানের জুটি গড়ে সহজ করে ফেলেছিলেন। তবে মুস্তাফিজের ১৪তম ওভারে মালান ও বাটলার আউট হন এবং তাসকিন ১৭তম ওভারে মঈন-ডাকেটকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরেন।
বিষয়টি নিয়ে বাটলার বলেছেন, ‘উইকেট কিছুটা ভালো ছিল। আমি মনে করি, বাংলাদেশকে আমরা নাগালে রাখতে পেরেছিলাম। আশা করেছিলাম, রানটা তাড়া করতে পারবো, কিন্তু তা হয়ে ওঠেনি। ওই সময় দুটি উইকেট হারানো ব্যবধান গড়ে দিয়েছি। আমি ওই সময় ডাইভ (রান আউট থেকে বাঁচতে) না দেওয়ায় খুব হতাশ। রানটা পূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ