1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৮ Time View

সাংবাদিকদের তথ্য দেওয়ার ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের অভ্যন্তরীণ এক ‍অফিস আদেশে এ কথা বলা হয়েছে। সোমবার দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, “সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছু সংবেদনশীল সংবাদ বিভিন্ন গণমাধ্যমে অনভিপ্রেতভাবে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। তার ফলে ব্যাংকের দাফতরিক কাজে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।”

এতে আরো বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের পক্ষে সংবাদ মাধ্যমে তথ্য প্রদানের জন্য মুখপাত্র হিসেবে একজন নির্বাহী পরিচালক নিয়োজিত রয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে কথা বলার জন্য বিভাগের মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালকরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই কেবল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ