1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে দেশব্যাপী চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে ঢাকায় এসেছে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল।

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার ১২টি দেশ দুই গ্রুপে অংশ নিচ্ছে। এর মধ্যে- একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে এই দুই দল ছাড়াও বাকি চারটি দল হলো- ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।

রোববার (১২ মার্চ) সকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যালয়ে এবারের টুর্নামেন্টের গ্রুপিং নির্ধারিত হয়। সূচি অনুযায়ী, এবার প্রতিটি দল গ্রুপ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলবে। আর দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।

এদিকে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। এবারও চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তার দাবি, আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জয়।

তিনি আরও জানান, ইরান, ভারত, পাকিস্তান ও কোরিয়ার মতো দলকে আনার চেষ্টা করেছি; কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় তা সম্ভব হয়নি। এশিয়ান গেমসের আগে আমাদের দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে।

গ্রুপ ‘এ’ : আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।

গ্রুপ ‘বি’ : কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ