1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

ম্যাথিউসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৯ Time View

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য লড়ছে শ্রীলঙ্কা। সে জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই সিরিজ জিততে হবে তাদের। তবে প্রথম টেস্টের শুরুটা ভালো হলেও সেটি শেষদিকে কিছুটা কিউইদের পক্ষে চলে গেছে। কিউইদের নেওয়া ১৮ রানের লিড পার করে তারা তুলতে পেরেছে ২৮৪ রান। লঙ্কানদের হারাতে একটি অর্ধেক সেশনের পাশাপাশি কিউইদের হাতে পুরো একদিন সময় রয়েছে। এই ম্যাচে হাফসেঞ্চুরিও না পাওয়া অন্য লঙ্কান ব্যাটারদের পাশে একমাত্র উজ্জ্বল অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাদা পোশাকে তিনি ব্যক্তিগত ১৪তম শতক তুলে নিয়েছেন।
তবে ম্যাথিউস ছাড়াও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। তারা দুজনে যথাক্রমে করেন ৪২ ও ৪৭ রান। ফলে ৩০২ রানেই গুটিয়ে যায় সফরকারী লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে তারা ৩৫৫ রান তুলেছিল। জবাবে ব্যাটিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ড সেই রান পেরিয়ে করে ৩৭৩ রান। ফলে তাদের ১৮ রানের লিড পেরিয়েই টার্গেট দিতে হয় লঙ্কানদের।
তৃতীয় দিন লঙ্কানদের ব্যাটিংয়ের শুরুটাই ছিল নড়বড়ে। মাত্র ২৮ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। কিউইদের লিড পেরিয়ে তখন তাদের রান মাত্র ১০। এরপর থিতু হতে পারেননি আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোও। ছোট ছোট জুটি গড়ে একে একে ফেরেন কুশল মেন্ডিস ও প্রাবাথ জয়াসুরিয়ারা। এরপর চান্দিমালের সঙ্গে জুটি গড়েন ম্যাথিউস। দুজনের জোড়া ক্যামিওতে শ্রীলঙ্কা পায় ১০৫ রান। এরপর চান্দিমালকে ফেরান স্বাগতিক কিউই অধিনায়ক টিম সাউদি।
ম্যাথিউসের একপ্রান্ত আগলে রেখে টার্গেট বাড়ানোর চেষ্টায় মনোযোগ দেন। তিনি ৬০ রানের জুটি গড়েন ডি সিলভার সঙ্গে। তবে ১১৫ রানে তার দুর্দান্ত ক্যামিও থামলে লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামে। এরপর কিছুক্ষণ লড়াইয়ের চেষ্টা করেন সিলভা। তবে অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারানোয় ৩০২ রানে সফরকারীদের ইনিংস গুটিয়ে যায়। ৪২ রানে অপরাজিত ছিলেন সিলভা।
কিউইদের হয়ে ব্লেয়ার টিকনার সর্বোচ্চ ৪টি, ম্যাট হেনরি ৩টি এবং টিম সাউদি নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৮ রান। ওপেনার ডেভিড কনওয়েকে ফিরিয়েছেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। ক্রিজে আছেন আগের ইনিংসের হাফসেঞ্চুরিয়ান টম ল্যাথাম ও অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ