1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান

বাবরের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হতে পারেন আফ্রিদি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা নামতেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। শারজায় আগামী ২৪ মার্চ শুরু হবে দুই দলের এই প্রতিযোগিতা। আসন্ন এই সিরিজে বাবর আজমের জায়গায় পাকিস্তান দলের অধিনায়কত্ব করতে পারেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। খবর- জিও নিউজ।
গণমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এই সিরিজে বর্তমান অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বিশ্রাম পেতে পারেন। তরুণদের সুযোগ দিতেই নাকি তাদের বিশ্রাম দেয়া হবে।
এছাড়া, পাকিস্তানের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ব্যাটসম্যান সেলিম আইয়ুব, হাসিবুল্লাহ খান প্রথমবারের মতো ডাক পেতে পারেন এই সিরিজে। পাকিস্তানের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেলা আজম খানও ডাক পেতে পারেন। কপাল খুলতে পারে তরুণ পেসার ইহসানউল্লাহরও।
পাকিস্তান-আফগানিস্তানের এই সিরিজটি ২৫, ২৭ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ ম্যাচগুলো মাঠে গড়াবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ