1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন নুর বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির ইরানে টানা কয়েক সপ্তাহ হামলা চালাবে মার্কিন সেনারা: অপেক্ষা ট্রাম্পের নির্দেশের সংসদে নারী প্রতিনিধিত্ব কমলো সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা ; নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র বইমেলা পেছাতে তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট, প্রশংসায় সেনাবাহিনী সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি তোশাখানা-২; মামলা সাজা স্থগিত ও চিকিৎসার জন্য জামিন চাইলেন ইমরান খান

শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসনের প্রতীক : পানিসম্পদ উপমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪৮ Time View

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসনের প্রতীক বলে উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, তাঁর নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে।
তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুর বাজারের সার্বিক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনো শোধ হবার নয়। তিনি আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন।
শামীম বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রম নির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এই ১৪ বছরে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। তাই আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।
কার্তিকপুর বাজার বণিক সমিতির সভাপতি এস এম রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ