1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান

রাজধানীতে বিশেষ অভিযানে ৩০ জন ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর বিশেষ দল।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল কালে ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থী সহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। এরই পরিপেক্ষিতে র‌্যাব-২ এই চক্রের উপর গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থান গুলোতে র‌্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মপুর, হাজারীবাগ, ধানমন্ডি, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ৩০ জন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকালে ছিনতাইকারীদের হতে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে তাদের নিকট থাকা ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ