1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

আরও ৬ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬০ Time View

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ছয়জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৮৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ