1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

মেসি-নেইমারদের দলে বার্সেলোনার তারকা ফুটবলার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৩ Time View

তারকাবহুল ফরাসি ক্লাব পিএসজিতে দেখা যেতে পারে বার্সেলোনার তারকা ফুটবলারকে। দলের রক্ষণভাগকে শক্তিশালী করার লক্ষ্যে পিএসজি এবার নজর দিয়েছে স্প্যানিশ ক্লাবটির এক ফুটবলারের ওপর। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার ঐ ফুটবলারকে পেতে মরিয়া ফরাসি ক্লাবটি।
সময়ের সেরা তিন তারকা ফুটবলার থাকার পরও মাঠের পারফরম্যান্সে দাপট দেখাতে পারছে না পিএসজি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পাচ্ছে না তারা। এবারও শঙ্কা জেগেছে শেষ ষোলো থেকেই বাদ পড়ার। মেসি-নেইমার-এমবাপ্পেরা গোল করলেও পিএসজির রক্ষণভাগ দুর্বল হওয়ায় গোল হজম করতে হচ্ছে তাদের।
রক্ষণভাগের সেই দুর্বলতা দূর করার লক্ষ্যে পিএসজি নজর দিয়েছে বার্সেলোনার সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজো’র ওপর। আগামী দলবদলে বড় অঙ্কের অর্থ খরচ করে হলেও তাকে দলে পেতে চাচ্ছে ফরাসি ক্লাবটি।
বর্তমানে বার্সেলোনায় খেলা এই ফুটবলারকে বার্ষিক ৯০ মিলিয়ন ইউরো খরচ করেও পেতে রাজি পিএসজি। ক্লাবটির রক্ষণভাগের দুই অভিজ্ঞ ফুটবলার সার্জিও রামোস ও মারকুইনহোসের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। আর সেজন্য তরুণ ফুটবলারের ওপর নজর ক্লাবটির, যেখানে তাদের প্রথম পছন্দ আরাউজো।
শেষ পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি যদি বার্সেলোনার এই ফুটবলারকে দলে ভেড়াতে পারে তাহলে তাদের রক্ষণভাগ যে আরও অটুট হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ