1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রাদুর্ভাবে পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ Time View

ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে পেরু বৃহস্পতিবার দেশের উত্তর, মধ্য এবং দক্ষিণ-পূর্বে ১৩টি বিভাগে ‘স্বাস্থ্য জরুরি’ অবস্থা ঘোষণা করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে এ পর্যন্ত ১১ হাজার ৫০০ ডেঙ্গু আক্রান্ত এবং ১৬ জন মারা যাওয়ার পর সরকার এক বিজ্ঞপ্তিতে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এই সংক্রমণ ২০২২ সালের একই সময়ের থেকে ৭২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশে ৭২ হাজার ৮০০ জনেরও বেশি ডেঙ্গু আক্রান্ত এবং ৮৪ জন মারা গেছে।
ডেঙ্গু জ্বর মশাবাহিত গ্রীষ্মমন্ডলীয় রোগ যা উচ্চ জ্বর, মাথাব্যথা, বমি, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং কখনও কখনও মৃত্যুর কারণ হতে পারে।
এই মাসের শুরুর দিকে, প্রতিবেশী বলিভিয়ায়ও ৬ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে ক্রমবর্ধমান মৃত্যুতে সরকার স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ