1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মাশরাফি-নিগারদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২ Time View

আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’
ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিন¤্র শ্রদ্ধা।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষাসৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোন সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গেছে।’
বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফেসবুকে নিগার লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ…সকল ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ