1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

এত ক্যামেরার সামনে এসব বলা যায় না : ভাবনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০১ Time View

টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। দীর্ঘদিন দিন ধরেই তাদের প্রেমের সর্ম্পক নিয়ে গুঞ্জন রয়েছে। যদিও বিষয়টি নিয়ে বরাবরই চুপ ছিলেন অনিমেষ-ভাবনা।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারা। এবার একুশে বই মেলায় ‘এক বোতল অন্ধকার’ নামে একটি বই প্রকাশ করেন অনিমেষ।

আর এই বইটি ভাবনাকে উৎসর্গ করে তিনি লিখেছেন, ‘এই নদীর জল, তোমার চোখের মত ম্লান বেতফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি, এই নদী তুমি। প্রিয় আশনা হাবিব ভাবনাকে।

অনিমেষ আইচ প্রথমবার আপনাকে কোনো বই উৎসর্গ করেছেন, এই বিষয়টি আপনার কেমন লাগছে? সম্প্রতি এক অনুষ্ঠানে ভাবনার কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, এত ক্যামেরার সামনে এসব বলা যায়? দুষ্ট!

অভিনেত্রী আরও বলেন, কেউ যদি বই উৎসর্গ করে তখন অবশ্যই ভালো লাগে। তবে আমি কিন্তু অনেক আগেই অনিমেষকে বই উৎসর্গ করেছি। লেখালেখি করতে আমার ভীষণ লাগছে। আসলে দিন দিন আমার মনে হচ্ছে আমি কবিতার মানুষ। তাই লিখতেও ভালো লাগে আবার পড়তেও ভালো লাগে।

প্রসঙ্গত, এ বছর একুশে বই মেলায় ‘ডানপন্থি কবিতা’ নামে বই প্রকাশিত হয়েছে ভাবনার। সেই সঙ্গে ‘যাপিত জীবন’ নামের ছবির কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। ছবিটি নির্মাণ করছেন ভাবনার বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবীব। এছাড়া ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ