1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শুটিংয়ে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন দেবলীনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৫ Time View

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। ‘শ্বেত কালী’ নামের এক সুপার ন্যাচারাল সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নির্মাণ করছেন পরিচালক সানি রায়।

আসন্ন সিরিজের গল্পে দেখা যাবে, রহস্যে ঘেরা এক অভিশপ্ত ব্যবসায়ী বাড়ির গল্প। যেখানে হঠাৎ বাড়ির দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি। আর সেই রহস্য উদঘাটন করবেন সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার ও ঐন্দ্রিলা সেন। কিন্তু এই সিরিজের শুটিংয়ের সময় নিজেই হঠাৎ রহস্যে জড়িয়ে পড়লেন দেবলীনা।

জানা গেছে, ‘শ্বেত কালী’র শুটিং চলাকালীন তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। কাজের অতিরিক্ত চাপ, মাথায় অনেক যন্ত্রণার কারণে শুটিংয়ের ফাঁকে বিশ্রাম নিতে নিজের রুমে যান অভিনেত্রী। আর সেখানেই হঠাৎ ভূতুরে এক ঘটনার সম্মুখীন হন তিনি। যা রীতিমত গা-ছমছমে ও অদ্ভুতুড়ে।

দেবলীনা বলেন, শুটিংয়ের সময় কাজের চাপে শরীরটা খারাপ ছিল। তাই বিশ্রাম নেওয়া ও চা খাব বলে নিজের রুমে চলে যাই আমি। মাথায় যেহেতু অনেক যন্ত্রণা ছিল, তাই আমাদের শুটিংয়ে যিনি সবাইকে চা দেন তাকে চা দিতে বলি। খুব অল্প সময়ের মধ্যে চা নিয়ে আসেন ওই ভদ্রলোক। আমি চা খেয়ে ঘুমিয়েও পড়ি। এ সময় রুমে একাই ছিলেন। বাকিরা আউটডোরে শুটিংয়ে ছিলেন।

অভিনেত্রী আরও বলেন, শুটিং শেষে পুরো টিম ফিরে আসার পর এই ঘটনার কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন আমাদের নির্মাতা জানান, যিনি আমাদের সবাইকে চা দেন, তিনি আগের দিন ছুটিতে নিজের বাড়ি চলে গেছেন। তার পক্ষে তো আসা সম্ভব নয়। তা হলে সেদিন আমাকে?

এখনও এ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন দেবলীনা, তবে উত্তর একেবারেই অজানা। কোনো ভাবেই মিলাতে পারছেন না, তাকে আসলে কে চা দিয়েছিল সেদিন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ