1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

‘বিজয় বন্ধু’ সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৮ Time View

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে ‘বিজয় বন্ধু’ সম্মাননা প্রদান করেছে জাতীয় সামাজিক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডিওআরআরপি)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে মন্ত্রীকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক হিসেবে ডিওআরআরপি পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর হাতে রূপার থালা প্রদান করেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ নূরুল আমিন, নির্বাহী উপদেষ্টা মো. আজহার আলী তালুকদার।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলা ভাষাকে এগিয়ে নিতে ছাপার অক্ষরে বিজয় সফটওয়্যারের ব্যবহার আমার জীবনের অন্যতম অর্জন। প্রতি বছর বইমেলায় যখন দেখি আমার তৈরি ডিজিটাল অক্ষরে ছাপা হচ্ছে অন্যের ভাবনা, চিন্তা, তখন মনে হয় আমার আর অর্জনের কিছু বাকি নেই।

তিনি বলেন, বাংলাদেশের জন্য ভাষা আন্দোলন অস্তিত্বের এক বহিঃপ্রকাশ। এই দেশ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আমার কর্মক্ষেত্রের ভিত্তিও তাই।

অনুষ্ঠানে মন্ত্রীকে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে দীনেশচন্দ্র সেন স্মৃতি পদক পুরষ্কার দেওয়া হয়।

মন্ত্রী এসময় মোস্তাফা জব্বার দীনেশচন্দ্র সেনের জীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং শিগগির পূর্ববঙ্গ গীতিকার নতুন মুদ্রণে সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ