1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এলো ‘পাঠান দিবস’ পালনের ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ Time View

বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরে ‘পাঠান’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে।
‘পাঠান’ সিনেমা দিয়ে দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ায় মুগ্ধ চলচ্চিত্রের পুরো টিম। প্রতিদিনই বেড়ে চলছে পাঠানের আয়।
২১ দিন ধরে ব্যাপক ব্যবসা করে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৩ কোটি রুপি ব্যবসা করেছে। সিনেমা হলগুলোতে আরও এক সপ্তাহ শেষে বিশেষ ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’। গতকাল ‘যশ রাজ ফিল্মস’ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাঠান দিবস’ উদযাপনের ঘোষণা দেয়। পোস্টারের ছবিতে লেখা ‘এই শুক্রবার হলো পাঠান দিবস’। পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, ‘পাঠান দিবস আসছে’।
ভারতজুড়ে এরই মধ্যে পাঠান ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। আমাদের সঙ্গে এসে উদযাপন করুন। মাত্র ১১০ রুপিতে বুক করুন আপনার টিকিট।’
এর মধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ ৪৮১.৩৫ কোটি রুপি। ডাবিং সংস্করণে আয় করেছে ১৭.৫০ কোটি রুপি। বিশ্বজুড়ে মোট আয় ৯৬৩ কোটি রুপি। এক কথায় বলা যায় ‘পাঠান’ সিনেমাটির জয়জয়কার। বাদশাহ ফিরে পেয়েছেন তার বলিউডের রাজত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ