1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

নতুন রাষ্ট্রপতিকে আবদুল হামিদের অভিনন্দন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকেলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
আবদুল হামিদ টেলিফোনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলাপকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। এক্ষেত্রে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ নিয়ে ২২তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যেতে ‌ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচনী কর্তার কার্যালয়ে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।
এরপর নির্বাচন কমিশন থেকে মো. সাহাবুদ্দিনকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ