1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর ব্যাংক আলফালাহ ও এসওএস চিলড্রেনসের চুক্তি সিলেট থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি নিয়ে ঢাকায় আসছিলেন নারী আওয়ামী লীগকে একে অন্যের দিকে কেন ঠেলছে বিএনপি ও জামায়াত? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান ও সানায়ে তাকাইচি টানা চতুর্থবার সেরা ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট সোনালী ব্যাংকে ফেরানো হল শওকত আলী খানকে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭৩ Time View

বাংলাদেশে নিযুক্ত প্রভাবশালী চার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি নেতারা। বৈঠকে তারা রাষ্ট্রদূতদের কাছে ব্যাংকিং খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট, রাজনৈতিক হত্যা, গুম ও এর তথ্য-উপাত্ত তুলে ধরেন। তবে আলোচনায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যস্থা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়টি।

জি-৯ নামে এক সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে রাজধানীর হোটেল লেক শোরে এ বৈঠক হয়। রাত আটটা থেকে শুরু করে ১০টা পর্যন্ত দু’ঘণ্টাব্যাপী এ বৈঠকে চলে।

বিএনপি নেতারা চার রাষ্ট্রদূতের কাছে বলেন, “সরকার দলীয় নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যেতে একটি নীল নকশা করেছে। নীল নকশায় নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।” বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা এসব তথ্য জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ড. ওসমান ফারুক ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ