1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘বিগ বস’ জিতলেন এমসি স্ট্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৭ Time View

চার দেয়ালে সাড়ে চার মাস বন্দি। সেখানেই কতশত লড়াই, ঝগড়া, পরিকল্পনা শেষে এবারের বিগ বস শিরোপা উঠল এমসি স্ট্যানের হাতে। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে এবং তৃতীয় স্থানে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী।
কালার্স টিভিতে সালমান খান সঞ্চালিত এই শো ভারতীয় সময় অনুযায়ী সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত দশটায় দেখা যেত। এ ছাড়া শনি ও রবিবার রাত ৯.৩০ থেকে দেখা যেত।
১ অক্টোবর শুরু হয়েছিল এই শোয়ের ১৬ তম সিজন। সাড়ে চার মাসের লড়াইয়ের পর রোববার (১২ ফেব্রুয়ারি) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এদিন সঞ্চালনার দায়িত্বে সালমান ছাড়াও ভারতী সিং ও কৃষ্ণা অভিষেক ছিলেন।
১৭ জন প্রতিযোগীকে নিয়ে এবারের বিগ বস সিজন ১৬ শুরু হয়েছিল। সবাইকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫-এ পৌঁছান প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোত, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান। এই পাঁচ জনের মধ্যে প্রথমে বাদ হয়ে যান শালিন ভানোত। তবে তিনি একতা কাপুরের আগামী ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পান খোদ পরিচালকের তরফে। চতুর্থ স্থানে শেষ করেন অর্চনা গৌতম।
এবারের প্রতিযোগিতায় অর্চনা গৌতম-এমসি স্ট্যান, টিনা দত্ত-শালিন ভানোত, টিনা-সৃজিতার ঝামেলা সকলের নজর কেড়েছিল। শেষ পর্বে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ী হলেন এমসি স্ট্যান। জিতলেন ৩১ লাখ ৮০ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায় যা ৪০ লাখ টাকারও বেশি)। যদিও প্রথমে ২১ লাখ ৮০ হাজারের কথা বলা হয় কিন্তু যেহেতু তিনি সঠিক আন্দাজ করেছিলেন যে প্রথম পর্বে শালিন আউট হবেন, সেহেতু তার প্রাইজ মানি ১০ লাখ বেড়ে ৩১ লাখ ৮০ হাজার হয়। পেলেন একটি গাড়িও। সঙ্গে একটি দুর্দান্ত ট্রফি। ঘোড়ার মধ্যে বিগ বসের চোখ।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ