1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

যেখানে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন রোহিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ১৩২ রানের জয় পেয়েছে ভারত। সিরিজের এই প্রথম টেস্টে অনেকেই ব্যক্তিগত রেকর্ড গড়েছেন। নাগপুর টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান ভারত অধিনায়ক রোহিত শর্মার কথাই ধরুন। ভারত অধিনায়ক হিসেবে এটি তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি।
আর তাতেই তিনি হয়ে গেছেন অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করা একমাত্র ভারতীয়।
পাশাপাশি আরও একটা রেকর্ডে ভারতীয়দের মধ্যে এখন ১ নম্বরে রোহিত। ভারতীয় ওপেনারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে জেতা ম্যাচে এখন সবচেয়ে বেশি ৩১টি সেঞ্চুরি রোহিতের। পেছনে পড়ে গেছেন ৩০টি জেতা ম্যাচে সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার।
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের মধ্যে জেতা ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডেও এখন ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে ২ নম্বরে রোহিত। ৩২টি সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের।
এই সিরিজের বাকি তিন টেস্টের দুটি হবে দিল্লি, আহমেদাবাদে। অন্য একটি ধর্মশালায় হওয়ার কথা ছিল, তবে ভেন্যু প্রস্তুত না থাকায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন ভেন্যু এখনো ঠিক হয়নি। কোনো অঘটন না ঘটলে রোহিত শর্মাই বাকি তিনটি টেস্টেও ভারতের ব্যাটিং ইনিংস উদ্বোধন করবেন। যদি সেঞ্চুরি করতে পারেন এবং দলও জেতে, তাহলে ডেভিড ওয়ার্নারকে এই সিরিজেই ছুঁয়ে ফেলা খুবই সম্ভব রোহিতের পক্ষে, সম্ভব ছাড়িয়ে যাওয়াও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ