1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ১৫ লাখ পরিবারের মাঝে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এসব পরিবারের ৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। পরবর্তী পর্যায়ক্রমে সারাদেশের মানুষ এই স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি স্থাস্থ্যসেবা শুধু ঢাকায় নয়, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে। প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেড আইসিও, ডায়ালাইসিস বেড করব। দেশের অনেক লোক কিডনি রোগে আক্রান্ত। তারা প্রতিবার ডায়ালাইসিস করতে গেলে ৪-৫ হাজার টাকা খরচ হয়। তাই আমরা জেলা পর্যায়ে বিনামূল্যে ডায়ালইসিস করতে পারে সেই ব্যবস্থা করছি।
জাহিদ মালেক বলেন, আমরা টেলিমিডিসিনের ব্যবস্থায় কাজ করছি। যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে। আমরা দিন দিন স্বাস্থ্যসেবার মান বাড়াচ্ছি।
এসময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো. হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ