1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু ‘মাদার অব ডেমোক্রেসি-বেগম খালেদা জিয়া পরিষদ’ নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ করলেন বিএনপি প্রার্থী মিনু পুরুষই নারীর পরিচালক এই বিশ্বাস মেনেই তারা রাজনীতিতে এসেছেন বললেন সেক্রেটারি নূরুন নেসা অফিস, আদালত ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ: ডিএমপি উগ্রপন্থিদের ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে ভোটের অধিকার নাও থাকতে পারে: ববি হাজ্জাজ জিম্মি ও চাঁদা দাবি: নোবিপ্রবিতে নির্বাহী প্রকৌশলীকে ১২ তারিখ পর ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ছাত্রদল সভাপতির শ্রীকাইল গ্যাস ফিল্ডের সংস্কার চুক্তি বাতিল, ৪টি কূপ নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা পাকিস্তান বয়কট করলেও ম্যাচের দিন কলম্বো যাবে ভারত আধুনিক রাজনৈতিক দল বিএনপি: মেজর হাফিজ ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫ Time View

আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান গোলাপগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণঅভ্যত্থান গোলাপগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। এরপর সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে পদযাত্রা করছে, আর ছুটতে পারছে না। জেলায়-বিভাগে সমাবেশ-বিক্ষোভ, এখন আবার গ্রামে ইউনিয়নে ইউনিয়নে।’
মিডিয়াকে বিএনপির কর্মসূচির চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পত্রিকার বন্ধুদের বলব, মিডিয়াকে বলব, কয়টা ইউনিয়নে বিএনপির পদযাত্রা হচ্ছে? আগে খবর নিয়ে দেখুন, সত্যটা তুলে ধরুন। আমাদের কিন্তু আজ সারা বাংলাদেশে শান্তি সমাবেশ হচ্ছে। সব ইউনিয়নে। খবর পেয়েছি, শান্তি সমাবেশ সফল হয়েছে।’
ক্ষমতা হারালে আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাবে বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়ে আসছেন তার সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়। তারা পালিয়ে যায় না। নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে।

সংঘাত সৃষ্টি করতেই বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে বলে বিএনপির অভিযোগের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা পাল্টাপাল্টি করি না। পাল্টাপাল্টি করলে যখন আপনারা ক্ষমতায় ছিলেন, রাস্তায় দাঁড়াতে দেননি। আমরা সভা করলে পাল্টা সমাবেশ, ১৪৪ ধারা দিয়ে পুলিশ সমাবেশ বন্ধ করতো। আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করতে দেননি। আমাদের পার্টি অফিসে সামনে শান্তি সমাবেশ করছিলাম, আমাদের নেত্রীকে টার্গেট করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি।’
‘আমরা করছি আমাদের সমাবেশ। আমরা একই রকম করছি না। নির্বাচন পর্যন্ত প্রতিদিনই আমাদের সমাবেশ হবে। আমরা ডাকি সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ,’।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে হাতে ভাঙচুর করবে, সেই হাত আমরা ভেঙে দেব।
নেতাকর্মীদের তিনি আরও বলেন, আক্রমণে যাবেন না। আক্রমণ করলে পালটা আক্রমণ করতেই হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে নিরীহ যাত্রীদের পুড়িয়েছেন, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছেন, সারা দেশে ভূমি অফিসে আগুন দিয়েছেন, বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। আরেকবার সাধিলে খাইব। গতবারও আসবে না, শেষ পর্যন্ত এলো। না এসে যাবে কোথায়! না এসে পালাতে পারে। একজন পালিয়েছেন, বাকিরাও পালানোর পথ খুঁজবেন।
এর আগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। নেতাদের মঞ্চে আসন গ্রহণের পর সূচনা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ