1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

যৌথভাবে ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। ঠিক ১০০ বছর আগে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে। শতবর্ষী আয়োজন তাই নিজেদের অঞ্চলে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক বিড ফিফার কাছে জমা দিয়েছে আগ্রহী চার দেশ।
বুয়েন্স আয়ার্সের দক্ষিণে এজেইজা শহরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চার দেশের ফুটবল প্রধানের সঙ্গে যোগ দিয়ে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন (কনমেবল) এর সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ এই ঘোষনা দেন। আগামী বছর ফিফার কংগ্রেসে আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।
দক্ষিণ আমেরিকান দেশগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছে স্পেন, পর্তুগাল ও ইউক্রেন। এই তিনটি দেশও যৌথ বিডের ঘোষণা দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। অন্যদিকে মিনর ও গ্রিসকে নিয়ে আরো একটি যৌথ বিডের পরিকল্পনা করছে সৌদি আরব।
ডিসেম্বরে ডোমিনগুয়েজ বলেছিলেন ২০৩০ বিশ্বকাপের শতবর্ষী আয়োজন দক্ষিণ আমেরিকান দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার প্রতি উৎস্বর্গ করে এই অঞ্চলকেই আয়োজনের স্বত্ব দেওয়া হোক। ১৯৩০ সালে প্রথমবারের মত আয়োজিত বিশ্বকাপের শিরোপা জয় করেছিল আয়োজক দেশ উরুগুয়ে। ১৩ দলের ওই আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে। গত বছর কতারের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করার কৃতিত্ব দেখায় আর্জেন্টিনা।
২০২৬ সালের পরবর্তী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত ৩২ দল থেকে বাড়িয়ে দলের সংখ্যা ৪৮-এ উন্নীত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ