1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

৩০ কেজির সিলিন্ডার নিয়ে এলো বসুন্ধরা এলপি গ্যাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২
  • ১২১৩ Time View

শিল্পকারখানা ও বাসাবাড়িতে ব্যবহার উপযোগী ৩০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন সিলিন্ডার বাজারে নিয়ে এলো বসুন্ধরা এলপি গ্যাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা বারিধারা আবাসিক এলাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সিলিন্ডার বাজারে অবমুক্ত করা হয়।

বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সিলিন্ডারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মো. ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, হেড অব ডিভিশন (হিসাব ও অর্থ) তোফায়েল হোসেন, হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মজিবর রহমান, জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) খিজির আহমেদ, জিএম (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) প্রকৌশলী জাহিদুল ইসলাম, এজিএম নূরে আলম সিদ্দিক প্রমুখ।
শিল্প কারখানা ও বাসাবাড়িতে গ্যাসের চরম সঙ্কটের কথা বিবেচনায় রেখে বসুন্ধরা এলপি গ্যাস এ বড় আকারের সিলিন্ডার বাজারে নিয়ে এলো। এই সিলিন্ডার মূলতঃ বাসাবাড়ি, রেস্টুরেন্ট, খাদ্য ও পানীয় শিল্প কারখানা এবং বিভিন্ন বাণিজ্যিক শিল্প কারখানায় ব্যবহারের উপযোগী।

উল্লেখ্য, বর্তমানে বসুন্ধরা এলপি গ্যাসের ১২ কেজি ও ৪৫ কেজি ওজনের দু’ধরনের সিলিন্ডার বাজারে পরিবেশক এবং গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন এই ৩০ কেজির সিলিন্ডার গ্রাহকের চাহিদা ও ক্রয় ক্ষমতার মধ্যে সামঞ্জস্য রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বসুন্ধরা এলপি গ্যাসের ৪০০ জন পরিবেশক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ