1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

ওমরাহ করতে সৌদিতে সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮ Time View

বিপিএলের নবম আসরে এর মধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে সিলেট, বরিশাল, কুমিল্লা ও রংপুর। বাদ পড়েছে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম। এখন অপেক্ষা শুধু প্রথম ও দ্বিতীয় হবে কোন দুটি দল, সেটাই দেখার।
সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এর মধ্যেই পৌঁছে গেছে শেষ চারে। ১০ ম্যাচে আট জয় ও দুই হারে দলটির বর্তমান পয়েন্ট ১৬। আসর চলাকালীন এমন সময়ে হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশে দেশি-বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান।
এই প্রসঙ্গে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ‘যেহেতু ৭ তারিখের আগে খেলা নেই, তাই ফাঁকা সময়টাতে ওমরাহ করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা। ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।’
এদিকে সিলেটে ব্যাটে-বলের দ্বৈরথ শেষে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম শুরু হয়েছে বিপিএলের শেষ পর্বের লড়াই। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবের দলের কাছে ৩৭ রানে হেরে যায় খুলনা। এই হারে প্লে অফ থেকে বিদায় নেয় তামিম ইকবালের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ