1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

রেকর্ড মূল্যে চেলসিতে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ Time View

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার উদীয়মান ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। তাও আবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে। কেবল লিগেই নয়, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যেও অর্থমূল্যে এনজো এখন সবচেয়ে দামি।
এনজোকে চেলসি কিনেছে ১২ কোটি ১০ লাখ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৯৯ কোটি টাকা। ইংলিশ ক্লাবটির সঙ্গে ৮ বছরের চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার।
বেনফিকা থেকে এনজোকে কেনার মাধ্যমে ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশকে সর্বোচ্চ দামে কেনা ম্যানচেস্টার সিটির রেকর্ডও ভেঙে দিয়েছে ব্লুজরা। ২০২১ সালে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ ইউরোয় গ্রিলিশকে দলে ভিড়িয়েছিল সিটি। এই ট্রান্সফার রেকর্ডের মাধ্যমে চেলসি চমকই দেখিয়েছে বলা চলে। কেননা, জানুয়ারির শুরুতে খবর এসেছিল কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে পাওয়ার লড়াইয়ে নেমেছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
পরে জানা গেল আর্জেন্টাইন মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে এগিয়ে চেলসি। কিন্তু গত ১০ জানুয়ারি গুঞ্জনটা থেমেও গিয়েছিল। জানুয়ারির শেষে এসে দলটি হুট করে জানায়, এনজোর সাবেক ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছেন তারা।
দলবদলের ঘণ্টা দুয়েক আগেই মূলত দাবার শেষ গুটি চেলেছে ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, রাতে দলবদলের সময় শেষ হওয়ার দু’ঘণ্টা আগে এনজোর বিষয়ে সম্মত হয় চেলসি ও বেনফিকা। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে গত বছর পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দেন এনজো। ১ কোটি ইউরোয় তাকে কিনেছিল বেনফিকা। চেলসি এনজোর দলবদলের জন্য বেনফিকাকে যে টাকা (১২ কোটি ১০ লাখ ইউরো) দেবে, সেখান থেকে ২৫ শতাংশ টাকা রিভার প্লেটও পাবে। মোট ছয় কিস্তিতে টাকাটা পরিশোধ করবে চেলসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ