1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

এগিয়ে থেকেও ‘তীরে এসে তরী ডুবলো’ মেসি-নেইমারদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৭৯ Time View

লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচে জয়ের খুব কাছেই ছিল পিএসজি। ম্যাচের শেষ ৩১ মিনিট ১০ জনের দলে পরিণত হলেও জয়ের দ্বারপ্রান্তে ছিল মেসি-নেইমাররা। তবে শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবলো ক্রিস্তফ গালতিয়ের দলের। রাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো ফরাসি চ্যাম্পিয়নরা।
রোববার (২৯ জানুয়ারি) রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেস মুখোমুখি হয় দুই দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেন নেইমার। ৫১তম মিনিটে বল পেয়ে, ডিফেন্ডারদের এড়িয়ে এগিয়ে যান মেসি। তার শট সতীর্থ হুয়ান বেরনাতের পায়ে লেগে একটু দিক পাল্টালে বল পেয়ে যান নেইমার। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে সরাসরি জালে পাঠান তিনি।
নেইমারের গোলের আট মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ৫৯তম মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় রেফারি। এরপর যোগ করা সময়ের চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরান ফ্লোরিয়ান ব্যালোগান। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
চলতি মৌসুমে পিএসজি ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষেই। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লঁস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ