1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশে আরও ১৬ জনের করোনা শনাক্ত, নেই মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View

করোনায় ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৭৯২ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ