1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ যখন এগিয়ে যায়, তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ হয় : নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে জানিয়েছেন-বাংলাদেশ উন্নয়ন হয়েছে পৃথিবীর মধ্যে অবাক করার মতো। কিন্তু এরপরও প্রতিপক্ষকরা বলছেন বাংলাদেশে কোন উন্নয়ন হয়নি। আসলে বাংলাদেশ যখন এগিয়ে যায় তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বেই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।
তিনি গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরল উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ণ প্রকল্প-২ টাক্স ফোর্স কমিটির আলোচনা সভায় একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিলে বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাদের মুখে গণতন্ত্রের মুখে কথা শোভা পায় না।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় ১১’শ উপকারভোগীর মাঝে সাইকেল, আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ