1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

নগরবাসীর কাছে অপরাধীদের তথ্য চাইলেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

নিজ নিজ এলাকার মাদকসেবী, মাদক ব্যবসায়ী কিংবা অন্য কোনো অপরাধে জড়িত রয়েছে এমন ব্যক্তিদের তথ্য দিয়ে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির ওয়ারী বিভাগ আয়োজিত ধলপুর কমিউনিটি সেন্টারে শীতার্ত অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সব সময় আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মানবিক কাজও করে থাকে। করোনা মহামারির সময়ে যখন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দুস্থ ও অসহায় মানুষের কোনো কাজ ছিল না, তখন পুলিশ তাদের বেতনের টাকা থেকে এসব মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে।
তিনি বলেন, আপনাদের এলাকায় যারা মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত তাদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। আপনাদের সন্তান, আত্মীয়-স্বজন মাদক কারবারসহ কোনো ধরনের অপরাধে জড়িয়ে পরলে সেই তথ্য দিয়েও আমাদের সহযোগিতা করবেন। আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে আপনার এলাকায় শান্তি বিরাজ করবে।
খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা সহযোগিতার হাত না বাড়ালে পুলিশের পক্ষে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব নয়। পুলিশ যেমন বিপদে-আপদে আপনাদের পাশে দাঁড়ায় তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের সঙ্গে নিয়েই আমরা ভালো কাজ করতে চাই। সমাজে ভালো কাজের জন্য সবার সহযোগিতা কামনা করছি।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ