1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছুটিতে থাকা পুলিশ সদস্যের কাছে মিলল ২০ হাজার ইয়াবা জার্মানিকে বিপদে ফেলার পরিকল্পনা ট্রাম্পের সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সুযোগ পেলে একাদশ সংশোধনী বাতিল করব: এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩১ Time View

 

সুযোগ পেলে সংবিধানের একাদশ সংশোধনী বাতিল করবেন বলে ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানস্থ ইমানুয়েল সেন্টারে জাতীয় পার্টির তারকা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, “একাদশ সংশোধনী করা হয়েছে একজন ব্যক্তির জন্য। তিনি হলেন বেঈমান সাহাবউদ্দীন। আমরা সুযোগ পেলে ওই সংশোধনী বাতিল করে বেঈমান সাহাবউদ্দীনের বিচার করব।”

তত্ত্বাবধায়ক বাতিল হওয়ায় ভালো কাজ হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, “এর মাধ্যমে রাজনীতিকদের কলঙ্ক তিলক মুছে গেলো।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন তাদের বড় দায়িত্ব দলীয় সরকারের অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব সেই পন্থা বের করা। যাতে সবাই নির্বাচনে অংশ নিতে পারে। সবার কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন করতে পারলে তবেই এ রায় সফল হবে।”

এরশাদ আরও বলেন, “অনেকে বলেন- জাতীয় পার্টি প্রার্থী সংকট রয়েছে। তাদের সেকথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা এর আগে ১০৫টি আসনে প্রার্থী ডেকেছিলাম। আজকেও ১১০ জন উপস্থিত হয়েছেন। কোন কোন আসনে ২ থেকে ৩ জন পযর্ন্ত প্রার্থী রয়েছে আমাদের।

উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সম্ভাব্য প্রার্থী, তবে চূড়ান্ত নন। ৬ মাস সময় থাকবে দল গোছানোর জন্য। এরপর মূল্যায়ন করা হবে। যারা দলকে সংগঠিত এবং এলাকায় ভোটের ইমেজ তৈরি করতে পারবে তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”

এ বক্তব্যের পর তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেন সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। এসময় তিনি মিডিয়া কর্মীদের অনুরোধ করেন চলে যাওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ