1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শৃঙ্খলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৪৬ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও বলেছেন, শৃঙ্খলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। আমাদের স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।
তিনি বলেন, বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে। কিন্তু এরপরও আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃঙ্খলা নেই, পরিবহনের শৃঙ্খলায় দারুণ ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের দলেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ