1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

আ’লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে: শিল্প প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফুট রোড এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল।

করোনা মহামারি চলাকালে দেশের মানুষের খাওয়া-পরার কোনো অভাব হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও খাদ্য সহায়তার ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করতে হবে।

প্রধান অতিথির বক্তৃতা শেষে শিল্প প্রতিমন্ত্রী ১৩ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজের পক্ষ থেকে ১০ কেজি চাল এবং তিন কেজি করে আলু বিতরণ করেন। একই সঙ্গে শীতবস্ত্রও বিতরণ করা হয়।

১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শামসু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ