1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

মসজিদের বয়ানে যেসব বিষয় তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View

মসজিদের বয়ানে খাদ্যে ভেজাল, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে কথা বলতে ইমামদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সন্তানরা যেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে না জড়ায়, সেজন্য মসজিদের ইমামরা এর কুফল তুলে ধরবেন।

তিনি বলেন, ধর্ম নিয়ে কেউ যাতে কাউকে বিভ্রান্ত করতে না পারে ও মানুষের মধ্যে যাতে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি হয়, এসব বিষয়েও ইমামদের তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে। বঙ্গবন্ধুও ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন।

তিনি বলেন, এদেশে প্রতিটি মানুষ যেন নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই ইসলামের শিক্ষা। সরকারও এ বিষয়ে সচেতন রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প চলমান। এরমধ্যে ১০০টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ