1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে যুক্তরাজ্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচ এম এস কেন্ট’ সাত দিনের শুভেচ্ছা সফরে রোববার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাজের অধিনায়ক কমান্ডার এলিয়ট স্মিথ টেইলোর নেতৃত্বে ১৬ জন কর্মকর্তাসহ মোট ৫৯ জন সদস্য এ শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা নির্ভীক, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি), বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।

সাত দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ