1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাকাডেমিক ক্যালেন্ডার বদল, ডিসেম্বরে হতে পারে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ছুটিতে থাকা পুলিশ সদস্যের কাছে মিলল ২০ হাজার ইয়াবা জার্মানিকে বিপদে ফেলার পরিকল্পনা ট্রাম্পের সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাগর-রুনির খুনির বিচার হবে, বললেন নতুন মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ৯৫ Time View

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড জাতীয় জীবনে একটি দুঃখজনক ঘটনা মন্তব্য করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যারা অপরাধী, হোতা তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে সরকার।

দায়িত্ব বুঝে নেয়ার একদিন পর মঙ্গলবার সকালে মন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এরপর সাত মাস পেরিয়ে গেলেও খুনীকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

গত বৃহস্পতিবার এক সমাবেশ থেকে সাংবাদিক নেতারা দাবি তোলেন- নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মহীউদ্দীন খান আলমগীরের প্রথম কাজ হওয়া উচিৎ সাগর-রুনির খুনীকে ধরা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে আমি নিজে শঙ্কিত ও দুঃখিত। আমি মনে করি, এটা জাতীয় জীবনে একটি দুঃখজনক ঘটনা।”

“যারা অপরাধী, যারা হোতা, তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের মুখোমুখি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ”, যোগ করেন তিনি।

সরকারের মেয়াদ এক বছর বাকি থাকতে গত বৃহস্পতিবার নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। এতে মহীউদ্দিন খান আলমগীর পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ