1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বুদ্ধি চান টুকু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৮ Time View

দেশের অর্থনীতি ও গণতন্ত্র সুসংহত করতে যুক্তরাষ্ট্র সরকারের বুদ্ধি কামনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

মঙ্গলবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাকে পাশে রেখে বক্তব্যে তিনি এই সহযোগিতা প্রত্যাশা করেন।

কোস্টগার্ড কার্যালয়ে বাংলাদেশ কোস্টগার্ডকে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া তিনটি মেটাল সার্ক অ্যাম্বুলেন্স বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন ড্যান মজিনা।

শামসুল হক রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, “আমার বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলব, আপনারা আমাদের দেশের অর্থনীতিকে গড়ে তুলবার জন্য সাহায্য করুন। আমাদের দেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্য বুদ্ধি প্রদান করুন।”

উপকূল রক্ষা বাহিনীর গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কোস্টগার্ডের নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটছে।

দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা ও জাতীয় জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, সমুদ্র বন্দরগুলোর নিরাপত্তা, সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, চোরাচালানবিরোধী অভিযানে এই বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

ড্যান মজিনা বলেন, বাংলাদেশের জলপথ যদি আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য উন্মুক্ত ও নিরাপদ হয় তাহলে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক ক্ষেত্রে বীরদর্পে প্রবেশ করতে সক্ষম হবে।

বাংলাদেশের প্রায় ৫৮০ কিলোমিটার উপকূলে জলদস্যুতা, সন্ত্রাস, চোরাচালন, অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি।

কোস্টগার্ডকে আরো কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলায় সরকারের পদক্ষেপের ইতিবাচক ফল প্রত্যাশা করছেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সারওয়ার হোসেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল থমাস কার্নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ