1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করব: ইনু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৯ Time View

সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং খণ্ডিত তথ্য, মিথ্যা তথ্য উপস্থাপন, তথ্য আড়াল করা, অসৎ তথ্য প্রচার ও অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করব।”

সকাল সাড়ে ১১টায় সাদা পাজামা-পাঞ্জাবি পরে তথ্য মন্ত্রণালয়ে আসেন ইনু। এসময় মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস তাকে স্বাগত জানান।

এরপর মন্ত্রী চলে যান নিজের নতুন দপ্তরে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, যিনি তথ্য মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন।

সাবেক তথ্যমন্ত্রী দক্ষতার সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে ইনু বলেন, “শক্ত জমিনের উপর দাঁড়িয়ে দায়িত্ব শুরু করলাম। বেশি বেগ পেতে হবে না। যে জায়গাটা তৈরি করে গেছেন তা আরো সুন্দর ও শক্তিশালী করব।”

তথ্যমন্ত্রী বলেন, “আগামী সাত দিন তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার লোকদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করব।”

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সহয়তা দরকার হলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সহয়তা দরকার হলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে। মন্ত্রিপরিষদের হস্তক্ষেপ দরকার হলেও বিষয়টি উত্থাপন করা হবে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী তথ্যমন্ত্রী আবুল কলাম আজাদ আশা করেন বিচক্ষণতা ও অভিজ্ঞতা দিয়ে দায়িত্ব পালন করবেন ইনু।

গত ৩ বছর ৮ মাসে তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জন্য সর্বোচ্চ কাজ করেছে বলেও দাবি করেন বিদায়ী তথ্যমন্ত্রী।

নতুন এই মন্ত্রীর গঠনমূলক সমালোচনার পাশাপাশি তাকে পরামর্শ দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। গত ৩ বছর ৮ মাসে তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জন্য সর্বোচ্চ কাজ করেছে বলেও দাবি করেন বিদায়ী তথ্যমন্ত্রী।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি পরিষদের নেতারা তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ