1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আয়কর মেলায় ৩ দিনে ২৬৩ কোটি টাকার রাজস্ব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৯ Time View

আয়কর মেলার তৃতীয় দিন পর্যন্ত প্রায় ২৬৩ কোটি রাজস্ব কর সংগ্রহ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মঙ্গলবার রাজস্ব বোর্ডর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতটি বিভাগীয় শহরসহ দেশের দেশের ১৮টি জেলা শহরে ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া মেলায় এ পর্যন্ত মোট ২শ ৬২ কোটি ৭৫ লক্ষ ৫৪ হাজার ৯শ ৯৫ টাকা আহরণ করা হয়েছে।

মেলার তৃতীয় দিন ২৫ হাজার ৩শ ৯২টি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। এ সময় মেলা থেকে সেবা নিয়েছে মোট ৮৪ হাজার ৫শ ৮১ জন।

এরমধ্যে সবচেয়ে বেশি আয়কর অর্জিত হয়েছে রাজধানীতে। এর পরিমাণ ২শ ৪৪ কোটি টাকা।

রাজধানীতে অফিসার্স ক্লাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চললেও অন্যান্য শহরে মেলা শেষ হবে ২০ সেপ্টেম্বর।

মেলায় ১৫টি টিআইএন বুথ, ৩টি ই-পেমেন্ট বুথ, ৩৬টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ১০টি হেল্প ডেস্ক, ১০টি অধিক্ষেত্র বুথ এবং জনতা ও সোনালী ব্যাংকের ৮টি বুথ রয়েছে।

নতুন করদাতাদের টিআইএন ও প্রত্যয়নপত্র প্রদান করা, করদাতাগণকে মেলা প্রাঙ্গণে আয়কর রিটার্ন, টিআইএন আবেদন, চালান ফরম এবং পরিপত্র প্রদান, আয়কর পরিশোধ, ই-পেমেন্ট সুবিধা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ