1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অবশেষে আড়াল ভেঙে দেখা দিলেন সামান্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলে। কয়েক মাস আগে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি।
ডিসেম্বরের শেষের দিকে জানা যায়, কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই নায়িকা। এসব নিয়ে নানা আলোচনা হলেও আড়ালেই ছিলেন তিনি। অবশেষে আড়াল ভেঙে দেখা দিলেন সামান্থা।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় সামান্থাকে। এসময় মেকআপ ছাড়া সাদা রঙের পোশাকে সেজেছিলেন তিনি। সাদামাটা লুকে পায়ে হেঁটে এয়ারপোর্টে প্রবেশ করতে দেখা যায়। উপস্থিত অনেকে সেলফি তোলার আবদার জানালে তা-ও পূরণ করেন এই নায়িকা। এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে সামান্থা কোথায় গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এরই মধ্যে কাজেও ফিরেছেন সামান্থা। গতকাল নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, সিনেমার ডাবিং করছেন তিনি।
সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যশোধা’। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ১৭ ফেব্রুয়ারি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ