1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আর মাত্র একদিন পরই শেষ হচ্ছে ২০২২ সাল। শেষ হতে যাওয়া এ বছরে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফোর্বস; যেখানে তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সেরা দশে মেসি থাকলেও জায়গা হয়নি কিলিয়ান এমবাপ্পের।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপজয়ী ফুটবলার মেসি এ বছর আয় করেছেন ১৩ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০০ কোটি টাকা। মেসির পরই তালিকার দুইয়ে রয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তিনি এ বছর আয় করেন ১২ কোটি ১২ লাখ ডলার।
তালিকার তিন ও চার নম্বরে রয়েছেন দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমার। তিনে থাকা রোনালদো এ বছর আয় করেন ১১ কোটি ৫০ লাখ ডলার আর চারে থাকা মেসির ক্লাব সতীর্থ ও ব্রাজিলের সুপারস্টার নেইমারের আয় সাড়ে ৯ কোটি ডলার। ৯ কোটি ২৮ লাখ ডলার আয় করে তালিকার পাঁচ নম্বরে আছেন বাস্কেটবল খেলোয়াড় স্টেফ কারি।
সেরা দশের বাকি স্থানগুলোতে রয়েছেন- কেভিন ডুরান্ট (বাস্কেটবল), রজার ফেদেরার (টেনিস), কানেলো আলভারেস (বক্সিং), টম ব্রেডি (আমেরিকান ফুটবল), ইয়ানিস আন্টেটুকুম্পো (বাস্কেটবল)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ