1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর ব্যাংক আলফালাহ ও এসওএস চিলড্রেনসের চুক্তি সিলেট থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি নিয়ে ঢাকায় আসছিলেন নারী আওয়ামী লীগকে একে অন্যের দিকে কেন ঠেলছে বিএনপি ও জামায়াত? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান ও সানায়ে তাকাইচি টানা চতুর্থবার সেরা ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট সোনালী ব্যাংকে ফেরানো হল শওকত আলী খানকে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুর বিএনপিকে ঐক্যবদ্ধ হতে বললেন খালেদা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫৮ Time View

জামালপুর বিএনপির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জামালপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন ইউনিট নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রোববার রাত ৯টা ২০ মিনিটে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়।

সভায় জামালপুর বিএনপির ২৮ জন নেতা বক্তব্য দেন। তারা সাংগঠনিক কাজে পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি, রেষারেষির বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এছাড়া তাদের জেলায় সমস্যা, সরকারের পুলিশি নির্যাতন, সরকারি দলের নির্যাতন, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন বিষয় খালেদা জিয়াকে জানান।

খালেদা জিয়া তাদের বলেন, “দেশের স্বার্থে নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

তিনি বলেন, “আমাদের সামনে এখন কঠিন সময়। দেশে বাকশালী শাসন চলছে। দেশকে রক্ষ‍া করতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে বাঁচাতে লুটাপাটের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”

খালেদা বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আমাদের আন্দোলন চলছে। এই দাবির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আমাদের মধ্যে ঐকমত্য থাকতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহ‍াসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জামালপুর জেলা সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সদর থানা সভাপতি শাহীদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, সদর থানার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, সরিষাবাড়ী থানা সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম তালুকদার, মাদারগঞ্জ থানার সভাপতি ফাইরুল ইসলাম রানজু, সাধারণ সম্পাদক মাসুদ খান।

আরও উপস্থিত ছিলেন— মেলানদহ থানার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহীম, দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি রাশিদুজ্জাজামান মিজান ইসলামপুর থানার সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আবদুল হালীম, জেলা বিএনপির সদস্যসাবেক মন্ত্রী সিরাজুল হকসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ