1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৬২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক দলগুলো নিয়ম-কানুন মেনে না চললে জবাব দিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজগতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেব এবং নিচ্ছি। যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলেতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যাবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুরে জন্য তারা সুনাম কুড়িয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আদিবা আনজিম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুন ইসলাম, ডিআইজি আব্দুন বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ, বাঘা উপজেলায় চেয়ারম্যান লাইফউদ্দীন লাভলুসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ