1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

সাকিবকে নিয়ে ঢাকা টেস্টের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ Time View

পিঠের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানকে অলরাউন্ডারের ভূমিকাতে পাওয়া যায়নি। কেবল ব্যাটার হিসেবেই খেলতে দেখা গেছে। এমন অবস্থায় ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে সংশয় ছিল। টেস্ট অধিনায়ক অবশ্য সব সংশয় দূর করেই ঢাকা টেস্টের দলে ফিরেছেন।
তবে সাকিব একাদশে থাকলে খেলবেন ব্যাটার হিসেবেই। ফলে বাঁহাতি এই স্পিনারের বিকল্প হিসেবে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
চট্টগ্রাম টেস্টে ১৭ জনের স্কোয়াড থাকলেও ঢাকা টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। শরিফুল ইসলাম ও এবাদত হোসেন ইনজুরির কারণে বাদ পড়েছেন। অন্যদিকে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিসিএল খেলতে এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে বিসিবি। এছাড়া কুঁচকির চোটে ওয়ানডের পর টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তামিম ইকবালের।
ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকলেও পিঠের পুরনো ইনজুরিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ তাসকিন আহমেদ খেলতে পারেননি। শেষ ওয়ানডে খেললেও চট্টগ্রাম টেস্টে খেলানো হয়নি তাকে। ঢাকা টেস্টে আছেন এই পেসারও। তার সঙ্গী হিসেবে আছেন খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।
মিরপুরে দ্বিতীয় ও শেষ শুরু হবে আগামী ২২ ডিসেম্বর।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ