1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার আদালতে শাহরুখের ‘বেশরম রং’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ Time View

‘পাঠান’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। এর মাধ্যমে তিন বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ। এরই মধ্যে সিনেমাটির গান ‘বেশরম রং’ প্রকাশ পেয়েছে। এরপর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গানে গেরুয়া রঙের পোশাক সহজভাবে নিতে পারেনি অনেকে। তারা অশ্লীলতার অভিযোগ এনে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। এবার অভিযোগ গড়িয়েছে আদালতে।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনিত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ সিনেমাসংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে গানে পারফর্ম করেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। ’
তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন এই আইনজীবী। তার দাবি শাহরুখ এবং দীপিকা দুজনই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি ইন্টারনেট এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি।
‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খান, দীপিকা ছাড়াও বিশেষ একটি চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ