1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আকাশপথে সক্ষমতা বাড়াতে দুটি হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ Time View

আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশ ২টি হেলিকপ্টার পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদের তৎপরতা ও সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা জন্য আকাশপথের টহলের সক্ষমতা বাড়ানো হয়েছে। আকাশপথের টহল বৃদ্ধির জন্য বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।
বুয়েট শিক্ষার্থী ফারদিনের হত্যা মামলার তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ডিবি ও র‌্যাব সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।
জঙ্গিবাদ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই জঙ্গিদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য দেশে জঙ্গিবাদ বিস্তার করতে পারেনি। জঙ্গিবাদ দেশ থেকে সমূলে উৎপাটন না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে করি, ধর্মের সঠিক ব্যাখ্যা আমাদের ছেলেরা পাওয়ার পরে এ জায়গা থেকে ফিরে আসছে।
তিনি বলেন, আমরা এ দৃশ্যও দেখেছি, মা তার ছেলেকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের মরদেহ স্বজনেরা নেননি। সব সময় দু-একজন ভিন্ন মতের থাকে। যারা আমাদের কাছে আটক আছে, তারাও অনুশোচনায় ভুগছে, তারা ভুল কাজ করেছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ