1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

‘সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৭২ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তির ব্যাপক প্রয়োগ সর্বসাধারণের সত্যিকারের সেবার জন্য কার্যকরী অবদান রাখবে। যেকোনো সমস্যার উদ্ভব হলে প্রযুক্তি ব্যবহার করে তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সমাধান করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ওয়ার্কশপ অন এনইএসসিও’এস এক্সপেরিয়েন্স টুয়ার্ডস স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিতরণ কোম্পানিগুলোর কার্যক্রম যত আধুনিক হবে, গ্রাহকরা তত ভালো সেবা পাবে। কোম্পানিগুলোকে সিস্টেম লস কমানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।
কোম্পানিগুলোকে নিজেদের আয় বাড়ানোর পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিতরণ প্রতিষ্ঠানগুলো সোলার প্রজেক্টের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এসময় তিনি নেসকোর স্মার্ট বিতরণ ব্যবস্থা উন্নয়নের প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের উদ্যোগ গ্রাহককে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও যুক্তরাষ্ট্রের এনআরইসিএ ইন্টারন্যাশনাল -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ওয়াডেল এবং নেসকো লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ